‘তোমরা একতারা বাজাইও না, দোতরা বাজাইওয়ানা না’ সুজন বাউল ও নবনীতার কণ্ঠে দলীয় গানের মধ্য দিয়ে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে খবরিকা ও যুগান্তর স্বজনের উদ্যোগ অনুষ্ঠিত হয় বৈশাখী কবিতা উৎসব। গত ১৮ এপ্রিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিন। কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এবং কবি তাসলিমা চৌধুরী সুরভীর সঞ্চালনায় বৈশাখী কবিতা উৎসবে প্রধান অতিথি ছিলেন, নুরুল আমিন এমপি। তিনি বলেন, সুস্থ ও শৈল্পিক ধারার শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে দেশে সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। তিনি এমন বিভিন্ন কর্মকাণ্ডের সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, জয়নাল হোসেন বাপ্পী, জাহেদ হোসাইন, মাহবুব হোসেন, প্রফেসর জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি দিপীকা রানী বড়ুয়া, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, শাহাদাত হোসেন লিটন, রনজিত ধর, প্রফেসর আক্তারুজ্বামান, প্রফেসর মোয়াজ্বেম হোসেন, কবি মাজহারুল হক ও মাস্টার হোসাইন সবুজ। শুভেচ্ছা বক্তব্য দেন, সাইফুদ্দিন সাকি, শিরিন আফরোজ, সুমি দাস, মারজিয়া খানম সিদ্দিকা, লিপি বড়ুয়া, রায়হানা হাসিব, কাজী নাজরীন, আলমগীর হোসেন, জাহির মুনমুন ও সাংবাদিক রাজিব মজুমদার। এতে বাউল ও লোকগীতি পরিবেশন করেন, সুজন বাউল, নবনীতা, অবন্তিকা, শুভশ্রী, স্নিগ্ধ, হৃদি, তনুশ্রী, আনন্দিতা ও তানহা। বিশেষ আয়োজন ছিল বৈশাখী খাবার।












