দুর্গাপূজায় বিভিন্নস্থানে অনুদান ও বস্ত্র বিতরণ

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

দুর্গোৎসব উপলক্ষে গতকাল ২০ অক্টোবর বিকেল ৪টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন(এইচপিএফ)’র উদ্যোগে অনাথ, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শারদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি চারুকলা কলেজচট্টগ্রাম’র প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্ঠা এড. তপন কান্তি দাশ। মুখ্য আলোচক ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা বাবুল কান্তি দাশ, সজল কান্তি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, প্রাক্তন শিক্ষিকা মিনু দাশ, ত্রিতঙ্গ’র সভাপতি দেবাশিস্‌ রুদ্র, হোসেন সৈয়দুর জামাল চৌধুরী, সংগঠক স.. জিয়াউর রহমান, ঘাতকদালাল নির্মূল কমিটি চট্টগ্রাম মহানগরের সদস্য কানিজ ফাতেমা, সংগঠক কবি সজল দাশ, রতন ঘোষ, রুবেল ধর, সৌরভ কর, সি.আর বিধান মিত্র প্রমুখ। সভাপতি সুমন চৌধুরী’র সভাপতিত্বে ও জয়া দত্ত’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল হক, আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা হৃদয় দে, অন্তু দে, প্রিয়া ভট্টাচার্য্য, অন্তুজিৎ দাশ, শান্তজিৎ মল্লিক, পপি চক্রবর্তী, পাপিয়া তালুকদার আরুশি, পূজা ভট্টাচার্য্য, আনুষ্কা দে, শর্মিলা চক্রবর্তী, অনুরাধা নাথ সুমি, কান্তা দেবনাথ, অর্পণ নাথ, মানষী বড়ুয়া, নুসরাত জাহান, মোঃ নুর, ববি বড়ুয়া, অপু ধর, অমিত দাশ, শরণ বড়ুয়া, আনন্দিতা দাশ, হৈমন্তি দাশ তিথি, সুমি রানী দেবী প্রমুখ।

আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠী : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠীর উদ্যোগে গতকাল শুক্রবার রাতে শারদীয় দূর্গাৎসবের মহাষষ্ঠীর উদ্বোধনী অনুষ্টান, বস্ত্র, পুরস্কার বিতরণ ও সাংস্কৃৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। মানবিক সংগঠন ফনিভূষণ ও আশালতা ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় বস্ত্র বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়। আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠীর পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়রঞ্জন দাশ লিটনের সভাপতিত্বে ও আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠীর সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠীর সভাপতি পরমেশ চৌধুরী, উপদেষ্টা মিরন সেন, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ার শাখার সভাপতি উৎপল সেন, আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তী বাবু, সাধারণ সম্পাদক নিউটন সরকার, অঘোর কুমার সিংহ, সুমন চৌধুরী, জাহেদুল ইসলাম, পুলক চক্রবর্তী, গৌতম ওয়াদ্দাদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রকী চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন, তাপস চৌধুরী, বিকাশ দত্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ ডা. এ এম জাকেরিয়া চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসের সভা