ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচন–২০২৬ (মেয়াদ– ২০২৭ ও ২০২৭) গত বৃহস্পতিবার আইইবি চট্টগ্রাম কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোঃ নুরুল করিম। এছাড়া ভাইস–চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) পদে প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন আহমেদ, ভাইস–চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) পদে প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন এবং সম্মানি সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম নির্বাচিত হন।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ৩০টি স্থানীয় কাউন্সিল সদস্য পদে ভোট প্রাপ্তির ক্রমানুসারে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হচ্ছেন প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবু জাফর, সুজিত কুমার নন্দী, সৌমিত পাল, মোঃ সাইমুম শিবলী, পরিমল চন্দ্র পাল, সজিব বড়ুয়া, মোঃ কুতুব উদ্দিন, এস এম লোকমান কবির, মোঃ রাকিবুল হাসান, আবুল বাশার, ড. মোঃ মোজাম্মেল হক, পিইঞ্জ. মুহাম্মদ রেজাউল করিম, মোঃ মনিরুজ্জামান, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ এমাদুল হক, মোহাম্মদ সানাউল্লাহ, এ. কে. এম. জসিম উদ্দিন, মোহাম্মদ ইমরান খান, মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ ইমরান, মোঃ খোরশেদ আলম, শায়লা সানজিদা, মোহাম্মদ তাজুল ইসলাম, মঈনুল ইসলাম খোকা, মোঃ সিরাজ উদ্দৌলাহ, মোঃ নজরুল ইসলাম, ভাস্কর দাশ গুপ্ত, মোঃ ফরিদুল আলম।
চট্টগ্রাম কেন্দ্র হতে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে ভোট প্রাপ্তির ক্রমানুসারে নির্বাচিত ৪জন হচ্ছেন প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম, মোঃ ইকবাল করিম, এস. এম. লোকমান কবির, খান মোঃ আমিনুর রহমান। এছাড়া ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনও একই সাথে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে নির্বাহী ভাইস–চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান, ভাইস–চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ আরিফ হাসান, জেনারেল সেক্রেটারী পদে প্রকৌশলী মোহাম্মদ বখতিয়ার হোসেন এবং সম্পাদক (অর্থ) পদে প্রকৌশলী নাসরিন আক্তার নির্বাচিত হয়েছেন এবং নির্বাহী সদস্য পদে প্রকৌশলী রায়হানুর রহমান চৌধুরী, শাওন মুৎসুদ্দি, রিয়াসাত মাহের চৌধুরী ও জহিনুল আলম নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।









