চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। গতকাল খুলশীস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের আহ্বায়ক এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ডা. নওশাদ আম্বেদ খান। বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ একে এম ইসমাইল, কাজী এনামুল হক, নুরুল আমিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, লায়ন মহাদেব ঘোষ, লায়ন স্বপন কুমার বিশ্বাস, এডভোকেট আজম খান, মোহাম্মদ ইনতেখাব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মহসিন, মো. এখন উদ্দিন খালেক, আব্দুল ওয়াহেদ, শুভ নাজ জিনিয়া প্রমুখ। বক্তাগণ বলেন, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে নির্বাচিত কমিটির বিকল্প নেই। তাই বর্তমান তত্ত্বাবধায়ক কমিটিকে অবিলম্বে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন কমিশন গঠন করার জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












