কমরেড দিদারুল ইসলাম মুকুলের নাগরিক শোকসভা আহলা চাইল্ড কেয়ার একাডেমিতে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জসীম উদ্দীন।
স্মরণসভায় বক্তব্য দেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড অধ্যাপক কানাইলাল দাশ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নেতা কমরেড শওকত আলী, ক্ষেতমজুর নেতা শ্যামল বিশ্বাস, জামাল আবু নাসের, কমরেড নজরুল ইসলাম আজাদ, অধ্যাপক নাজিম মুরাদ, মাস্টার শহীদুল ইসলাম, অ্যাডভোকেট শৈবাল আদিত্য, কৃষক নেতা সাহাবুদ্দীন সাইফু, মাস্টার আমির হোসেন, মাস্টার সুদর্শন, কাউছার ফারুক, বাহাউদ্দীন ফারুক মুন্না, সাইফ উদ্দীন মিন্টু, কাজল বড়ুয়া, মফিজ মাস্টার, ইকবাল রফিক ভাণ্ডারী, আবদুস ছাত্তার প্রমুখ। সভা সঞ্চালনা করেন রূপন দাশ।
স্মরণসভায় বক্তারা কমরেড দিদারুল ইসলাম মুকুলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর স্বপ্নের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










