মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডাক্তার এম জাকেরিয়া চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ডা. জাকেরিয়া চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে পরিবারের পক্ষ থেকে আজ শনিবার সকাল দশটায় গ্রামের বাড়ি পশ্চিম ডাবুয়া দাখিল মাদ্রাসায় খতমে কোরআন ও মিলাদের আয়োজন করা হয়েছে। বাদ যোহর এতিমদের মাঝে তাবারুক বিতরণ করা হবে এবং আগামীকাল রবিবার আসকার দিঘির দক্ষিণ পাড়স্থ দোস্ত কলোনি জামে মসজিদে বাদ যোহর খতমে কোরআন এবং বাদ এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তাছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পার্পণ, কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ডা. জাকেরিয়া চৌধুরী ১৯২৬ সালের ২৩ এপ্রিল রাউজান থানার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।










