আনোয়ারা তালসরা দরবার শরীফের বার্ষিক ওরশ–উন নবী (সা.) আজ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে– বাদে ফজর খতমে কোরআন, বাদে আছর ওয়াজ মাহফিল, বাদে এশা মাহফিল মিলাদ, দেশ ও জাতির কল্যাণে বিশেষ করে মহামারি করোনা মুক্তির জন্য বিশেষ দোয়া। মোনাজাত পরিচালনা করবেন তালসরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আহমদ ছফা। মোনাজাত শেষে মিলাদে অংশগ্রহণকারী সবার মাঝে তাবারুক বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












