রাউজান ক্লাবের মাসিক সেমিনার সম্প্রতি নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এবারের বিষয়বস্তু ছিল ‘পারিবারিক অশান্তির মূল কারণ’। এতে মুখ্য আলোচক ছিলেন ড. মাওলানা সাদিকুর রহমান আল আজহারী। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের শরীয়াহ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আজহারী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডা. হাফেজ আহমাদ মক্কী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি হাদিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম। মূল আলোচকের বক্তব্যে ড. আযহারী বলেন, পারিবারিক অশান্তি বর্তমান যুগের টক অব দ্যা কান্ট্রি। পরিবারের মধ্যে অসন্তোষ ও অশান্তির কারণে ভেঙে পড়ছে পারিবারিক সম্পর্ক ও মধুর বন্ধন। অব্যাহত আকাশ প্রযুক্তির কারণে গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছে উঠতি যুবক–যুবতীরা। ধর্মীয় অনুশাসনের অভাবে ভেস্তে পড়ছে পরষ্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা। আল্লাহর বিধান কুরআন ও রাসুলের (সা.) হাদিস অনুসরণের মাধ্যমেই পারিবারিক শান্তি ফিরে আসবে।
সেমিনারে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের হেড অব কমার্শিয়াল আলী মাহাবুব মোহাম্মদ হোসেন, ড. মুফতি এম এম জোবায়ের, মোহাম্মদ জাফর আলম, ক্লাবের সহসভাপতি মো. রিয়াজুল হাসান, এসএম জাফর চৌধুরী, ক্লাবের সম্পাদক নাছির উদ্দিন বাবুল, সিএম আলী হায়দার, আরিফ মঈনুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট খুরশীদ আলম, মোহাম্মদ মহসিন আলী, এম এ রহিম, শেখ মোহাম্মদ ওমর, কাজী এনামুল হক, এ এস এম শোয়েব, মোহাম্মদ জমির উদ্দিন, জালাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ হাছান হায়দরী, খায়ের উদ্দিন সোহেল, এ এস এম এয়াকুব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












