চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা গতকাল শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মোত্তালেব। সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান অভিযানসহ স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ডা. এটিএম রেজাউল করিম (এমডি, পার্কভিউ হাসপাতাল), কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইউসুফ (এমডি, ন্যাশনাল হাসপাতাল), কসমোপলিটন হাসপাতালের ডিরেক্টর ডা. আহমেদ রহিম, আল–আমিন হাসপাতালের এমডি মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ম্যাক্স হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. আবুল কাশেম মাসুদ, সাজিনাজ হাসপাতালের ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী, এপিক হেলথ কেয়ারের মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার ওয়ালি আশরাফ, ডেপুটি জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, মেট্রো ডায়াগনস্টিক সেন্টারের অজয় ভট্টাচার্য, সিএসসিআর প্রাইভেট লিমিটেডের অ্যাডমিন ডিরেক্টর আজিজুর রহমান, ল্যাবএইড হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার শেখ মনির, রয়েল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. জাহিদুল আলম, শেভরন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার পুলক পারিয়াল, চিটাগং শিশু হাসপাতালের রামলাল দেবনাথসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, অতি শিগগিরই সিডিএ’র চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন–সংশ্লিষ্ট বিষয়সমূহ তুলে ধরা হবে এবং সেগুলোর কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হবে। প্রেস বিজ্ঞপ্তি।












