ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম নগরের চকবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। চকবাজার থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপুর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। জনগণকে সচেতন করে একটি সুস্থ পরিবার ও সমাজ গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। চকবাজার থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, মহানগর বিএনপি সদস্য আনোয়ার হোসেন লিপু, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মনজুর আলম, বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ, আবু সালেহ, জামতলা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এজহার মঞ্জু, বিএনপি নেতা বখতিয়ার আলম, সোলায়মান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ইউনিট বিএনপির সভাপতি নুরুল হাসান টিপু, নগর যুবদল নেতা জসিম উদ্দিন, গাছিয়ালা পাড়ার মহল্লা কমিটির সভাপতি মোঃ সুমন রিয়াজউদ্দিন সাত্তার মামুন, মাসুদ রেজা চৌধুরী, ইয়াসিন, ইয়াকুব, ইউসুফ, মোঃ ইব্রাহিম এরশাদ, লালা, সুন্দর; থানা যুবদল নেতা মো. কামাল, ইলিয়াস জিকু; থানা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ বাহাদুর, জাফর, ইরফান উদ্দিন ইমন, জয়নাল; ১৬ নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা; মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম; চকবাজার থানা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম তারেক, নূর মোহাম্মদ ফাহিম, আদিত্য বড়ুয়া, বেলাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাফি এবং ইউনিট স্বেচ্ছাসেবক দলের আজমসহ বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













