রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

নেই নিরাপত্তা

এই দেশে নিরাপদে

দিন যায় আহা কার!

যেখানে চলছে দেশে

সবখানে হাহাকার।

হাহাকার পানিগ্যাসে

তেলে আর বিদ্যুতে

এদেশের সব খাত

ভরে গেছে জ্বিনভূতে।

জ্বিনভূতে প্রাণ নেয়

নেই নিরাপত্তা

আসলেই এই দেশে

কারো নেই সত্তা।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধজন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি: উত্তমকুমার