পাঁচলাইশে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম প্রকাশ জনি, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, পটিয়া উপজেলা যুবলীগের সংগঠক মো. মোশাররফ হোসেন প্রকাশ সুমন, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো. আলী হোসেন ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক ইমামুল হক সায়েম।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারের পর পাঁচজনকে থানায় নেওয়া হয়। যথাযথ পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকার নিয়ে স্বামী উধাও!