কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক তারা উল্লেখ করেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসি’র কাতার সেন্ট্রাল লাইব্রেরি ভবন নির্মাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি বিভিন্ন মূল্যবান গ্রন্থ প্রদান করেন, যা আজও উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।












