এসএসসির সূচি প্রকাশ, শুরু ১৪ মার্চ

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত নেওয়া হবে এসএসসির ব্যবহারিক পরীক্ষা। গতকাল সোমবার এ পরীক্ষার সূচি অনুমোদন করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর সেটি প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। খবর বিডিনিউজের।

এসএসসির সূচিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে পরীক্ষা শুরুর সাত দিন আগে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

পূর্ববর্তী নিবন্ধচসিকের নিজের ঘরেই চোর!
পরবর্তী নিবন্ধমক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা : হুমায়ুন কবির