সিটি কর্পোরেশনের সাবেক কর্মচারি আসকার দীঘির পাড় নিবাসী মোঃ শাহীন খান গত ৭ অক্টোবর দুপুর ১২.৩০ মিনিটে ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মা, স্ত্রী, তিন ছেলে ও ১ মেয়ে ও ১ ভাই এবং ২ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। ঐদিনই এশার নামাজের পর শতদল ক্লাব প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা শেষে কদমমোবারক মহল্লাবাসী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ এবং জামালখান সামাজিক নিরাপত্তা পরিষদ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।










