দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করা হবে

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যে’র প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার নগরের ১৫ থানায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নিজ এলাকাভুক্ত থানার কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা বলেন, ‘আবারও রক্তপাত ঘটিয়ে দেশে ফিরতে চায় পালিয়ে যাওয়া স্বৈরাচার। কিন্তু তাতে তারা সফল হবে না। নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি–শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’।

বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দল : বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল রোববার অক্সিজেন মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এসব সন্ত্রাস ও নৈরাজ্যের উপযুক্ত জবাব দেবে।

থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কামরুল হাসান, আকবর হোসেন মানিক, মাহি রুবেল, ইব্রাহিম হোসেন, খোরশেদ আলম টিটু, জাকির মিশু, আবদুল খালেক, পারভেজ আহমেদ, সোহাগ গাজি, সফিকুর রহমান, হারেছ উদ্দিন, জহিরুল ইসলাম, ইকবাল হোসেন আলকাস রনি, বজলুর হোসেন, জোবায়ের সৈয়দ মোদ্দাসের, মোহাম্মদ রনি, ওবায়দুল সোহেল, সাদেকুল খোকা, মোতালেব হোসেন, গিয়াস উদ্দিন, নুরুল আলম হৃদয়।

পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল : মুরাদপুর মোড় থেকে বিবিরাট ওয়ার্ড অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল করে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। তিনি বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার আবারও রক্তপাত ঘটিয়ে দেশে ফিরে আসতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও রক্তপাতের রাজনীতি দেখতে চায় না।

এতে প্রধান বক্তা ছিলেন জিয়াউর রহমান জিয়া। থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফির সভাপতিত্ব ও সদস্য সচিব নুরুল কবির পলাশ সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন মহসিন কবির আপেল, আব্দুল মান্নান, মো. হাসান, মাহি রুবেল, আকবর হোসেন মানিক, জাকির হোসেন মিশু, জাফর হোসেন রনি, সাজ্জাদ হোসেন, জাবেদ শাফায়াত সুবহান এবং আহ্বায়ক মো. সবুজ।

খুলশী থানা স্বেচ্ছাসেবক দল : খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে টাইগারপাস মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে যেকোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। মো. শাহে নেওয়াজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আসাদুজ্জামান দিদার, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, আব্দুল আহাদ রিপন, আব্দুল হাই, আকতার হোসেন, মারুফ হোসেন, মো. পারভেজ, লুৎফর রহমান জুয়েল, নুর আলম।

কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল :দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

গত ২২ নভেম্বর লাভলেইন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান। সঞ্চালনা করেন আইনুল ইসলাম জুয়েল।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদার হোসেন, হারুনুর রশিদ হারুন, মোহাম্মদ রিমন, সাইফুল আলম দিপু,ইমরান সিদ্দিকী জ্যাকশন,কিং মোতালেব,আজিজ,মোবারক, মোহাম্মদ দিদার, রিদওয়ান প্রমুখ।

বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দল:আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি বিক্ষোভ মিছিল করেছে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ মিছিলটি নগরীর

গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল মিয়া, সদস্য সচিব মো. শামীম আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, মো. সালাউদ্দিন,মো. ইসমাইল,মো. মহরম আলী, মো. জহির কন্ট্রাক্টর, মো. এমরান ও মো. এসকান্দর।

পূর্ববর্তী নিবন্ধসালাউদ্দিন কাদের ছিলেন স্পষ্টভাষী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ সিডিএ আবাসিকে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে ভ্যান কার্যক্রম চালু