নগরের দামপাড়ায় পুলিশ লাইনসের প্রধান ফটকের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে চলন্ত মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ককটেল নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আকস্মিক এ ঘটনার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












