এনায়েতপুর লোকনাথ সেবাশ্রমে অভিষেক অনুষ্ঠান

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর এনায়েতপুর শ্রীশ্রী লোকানাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান শুক্রবার (৭ আগস্ট) মন্দিরের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সৃজন কান্তি পালের সভাপতিত্বে এবং সম্পাদক বিপ্লব চন্দ্র মুহুরী ও বিধান দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথ। উদ্বোধক ছিলেন এনায়েতপুর জ্বালাকুমারী মায়ের মন্দিরের সভাপতি লিটন মহাজন। আশীর্বাদক ছিলেন লোকনাথ সেবাশ্রমের প্রধান উপদেষ্টা কেশব কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন ব্রজধাম আশ্রমের সাধারণ সম্পাদক ডা. রণজিৎ কান্তি দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিমল কান্তি চক্রবর্তী। বক্তব্য রাখেন উত্তম কুমার দাশ, উপদেষ্টা আশীষ চৌধুরী, সুজিত নাথ ও প্রদীপ চৌধুরী, ডা. এস.কে নাথ, উপদেষ্টা সত্যজিৎ বড়ুয়া, সন্তোষ বণিক, চন্দন সেন, ডা. সুভাষ নাথ, মাস্টার অনিল পাল, স্বপন দাশ, রণদীর দাশ। অনুষ্ঠানর ২য় পর্বে পরিষদের প্রধান উপদেষ্টা কেশব কুমার নাথ আগামী তিন বছরের জন্য নবগঠিত কার্যকরি পরিষদের কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ইসলামের প্রচারে শাহ আলী রজা কানু শাহ’র অবদান অনস্বীকার্য’
পরবর্তী নিবন্ধবোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন