আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোক্তা পরিচালক ও আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মো. এনায়েত উল্লাহ, পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন, পরিচালক মো. রফিকুল ইসলাম গত ৪ আগস্ট আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁদের সঙ্গে আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনাল হেড মুহাম্মদ ছালামত উল্লাহ, প্রধান কার্যালয়ের জেনারেল সার্ভিসেস ডিভিশন (জিএসডি) এবং আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল প্রথমে নগরীর কোতোয়ালী মোড়ে অবস্থিত আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাসেবার মান, রোগীসেবা, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তাঁরা মুরাদপুরে নির্মাণাধীন আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বহুতল হাসপাতাল ভবন পরিদর্শন করেন এবং নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় হাসপাতালটি দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এরপর প্রতিনিধিদল খুলশীতে অবস্থিত চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক এবং ব্যাংক, ফাউন্ডেশন ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নির্মাণাধীন হাসপাতালটি দ্রুত চালুর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় দক্ষ চিকিৎসক ও জনবল নিয়োগ, কার্যকর প্রশাসনিক কাঠামো গঠন, রোগীবান্ধব সেবার পরিবেশ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ব্যয়ে আন্তর্জাতিক মানের কিডনি চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্মাণাধীন হাসপাতালটি চালু হলে চট্টগ্রামসহ বৃহত্তর অঞ্চলের কিডনি রোগীরা উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা লাভের সুযোগ পাবেন, যা দেশের স্বাস্থ্যসেবা খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে। সভায় হাসপাতালটির অবশিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করে অতি শিগগিরই পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জনকল্যাণে আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এ উদ্যোগের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












