আন্দরকিল্লায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সভা

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সকালে বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবি দিলীপ কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি অধ্যাপক ডা. মৌমিতা দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী।

বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী দক্ষিণেশ্বরী কালী ও ভোলানাথ শিব মন্দিরের সাধারণ সম্পাদক সবুজ চক্রবর্তী। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী তিথি ধর ও গীতা প্রশিক্ষক চৈতি মল্লিককে সংবর্ধনা প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপ্পী ধর, শিক্ষক মিলি ঘোষ, শিক্ষক কাকলী শর্মা, শিক্ষক রূপনা চৌধুরী, কণিকা চৌধুরী, নন্দিনী বিশ্বাস, চুমকি চৌধুরী, পুনম নাথ, প্রিয়ন্তী দাশ, শান্তনা দাশ, মৃত্তিকা দেওয়ানজী ও প্রাচী চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. মৌমিতা দাশ বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য। নীতিশিক্ষার মাধ্যমে মানুষের জীবন আলোকিত হয়। কেবল পরীক্ষায় পাশ করা নয়, সামাজিক ও ধর্মীয় চেতনার মাধ্যমে সবার চিন্তাধারণার বিকাশ ঘটাতে হবে। আদর্শ নাগরিক ও আলোকিত মানুষ গড়তে অভিভাবকের ভূমিকার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনি শিক্ষার প্রসারে প্রত্যেককে নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া নুরুল উলূম মাদ্রাসায় রেজায়ে মুস্তফা (দ.) প্রবাসী পরিষদের অনুদান বিতরণ