রাঙ্গুনিয়া নুরুল উলূম মাদ্রাসায় রেজায়ে মুস্তফা (দ.) প্রবাসী পরিষদের অনুদান বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া নুরুল উলূম কামিল মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী এবং শিক্ষকদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ‘রেজায়ে মুস্তফা (.) প্রবাসী পরিষদ, দুবাই’। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কোরবান আলী। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের দ্বীনি শিক্ষা ও আর্তমানবতার সেবায় এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়্যবি, উপাধ্যক্ষ ড. আব্দুল হালিম আলকাদেরি, মাওলানা নেজাম উদ্দীন নঈমী, আহমদ রেজা নঈমী, নুরুল ইসলাম, তাজুল ইসলাম মেম্বার, জসিম উদ্দিন, এম এ মুছা, জবুরুত উল্লাহ জয়, মোজাম্মেল হোসেন, ইয়াছিন বাবুল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও এতিম শিশুদের প্রতি এই মমত্ববোধ প্রশংসনীয়। সংগঠনের পক্ষ থেকে এতিম ছাত্রদের জন্য খাদ্য সামগ্রী এবং শিক্ষকদের সম্মাননা স্বরূপ ব্যাগ তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে চারজন বিশিষ্টজনকে মাদ্রাসার আজীবন দাতা হিসেবে মনোনীত করা হয়। তারা হলেন এম এ মুছা নঈমী, কোরবান আলী, মুহাম্মদ ইমাম হোসাইন এবং মোজাম্মেল হোসেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বাড়ছে সূর্যমুখী চাষ