দ্বীনি শিক্ষার প্রসারে প্রত্যেককে নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে

আনোয়ারায় ইসলামী কমপ্লেক্স উদ্বোধনে বক্তারা

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরারচর এলাকায় দ্বীনি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে একটি ইসলামী কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ আলী হোসেন আরিফের নিজস্ব অর্থায়নে এই ইসলামী কমপ্লেক্সটি প্রতিষ্ঠা ও উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে ও সমাজ কল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ আব্দুস সাত্তার, মুহাম্মদ হারুন, মুহাম্মদ আব্দুল হক, সালেহ আহমদ মেম্বার, এস এম নুরুল আমিন, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ ইউসুফ সওদাগরসহ বরুমচড়া গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ। এই ইসলামী কমপ্লেক্সে ধর্মীয় শিক্ষা, ইবাদত ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে, যা স্থানীয় জনগণের নৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগরীব ও অসহায় মানুষের মাঝে বিজ্ঞান পরিষদের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সভা