রামপুরে ছাত্রলীগ কর্মীকে আটকে পুলিশে দিল শিবির

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি সম্বলিত পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে হালিশহর থানা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের (দক্ষিণ) প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় আজাদীকে বলেন, আটক ছাত্রলীগ কর্মী জানিয়েছে–সে হালিশহরে গোলাম সামদানি জনির হয়ে কাজ করে। তাকে পোস্টারসহ হাতেনাতে আটক করে হালিশহর থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ইউনিলিভারের সিএফও জিনিয়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি ওমানের বার্ষিক সাধারণ সভা