প্রিমিয়ার ভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা গতকাল মঙ্গলবার জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চসিক প্রশাসক এবং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন ও চসিক শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। এছাড়া বোর্ডের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

সভায় বিগত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী ও সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো, সার্বিক উন্নয়ন, অডিট, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কমিটির প্রথম সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার