‘ধর্মীয় স্বাধীনতা ও সমপ্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা গত ২৩ নভেম্বর নগরীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ‘এজেন্টস অব চেঞ্জ : স্ট্রেংদেনিং ফোর্ব এনগেজমেন্ট ইন পোস্ট–ইলেকশন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এই সভাটি আয়োজন করে ফোর্ব চট্টগ্রাম জেলা কমিটি।
ফোর্ব চট্টগ্রাম জেলা কমিটির সমন্বয়কারী এ ওয়াই এম ডি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী শুভ্র দেব কর। সভা সঞ্চালনা করেন ফোর্ব সংসদীয় বিশেষজ্ঞ দিলীপ কুমার সরকার। আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।
সভায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাঈদ আল নোমান এমপি। সভায় বক্তব্য দেন, নগর বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিন ও আহামেদুল আলম চৌধুরী রাসেল, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর এনসিপি নেতা রাফসান জনি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ড. বেলাল নূর আজিজী ও নগর সাংগঠনিক সম্পাদক আল মিজান মোহাম্মদ নোহেল, ন্যাপ নেতা মিতুল দাশ গুপ্ত, নগর গণফোরাম সভাপতি রঞ্জিত সিকদার, বাকবিশিস চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সুজন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী নওরিন তাসনিয়া খান মাইশা এবং ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক, চট্টগ্রামের যুগ্ম সমন্বয়কারী তন্ময় দাশ, অশোক চক্রবর্তী, অ্যাডভোকেট শাহাজাদী ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস, বার্নার্ড বানুরী, সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সোমা মুৎসুদ্দি। প্রেস বিজ্ঞপ্তি।











