রাউজানে শটগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

রাউজানে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি শটগান ও দুই রাউন্ড কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যাপারীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার রিমন রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের মৃত রাশেদুল ইসলামের ছেলে। তার কাছ থেকে দেশীয় তৈরি একটি শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি ওমানের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধআরবা মিনি ই-রিকশার চাবি হস্তান্তর