রাঙ্গুনিয়ায় মানবাধিকার কমিশন ফুটবলের ফাইনালে ফর্টিস এফসি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ফর্টিস এফসি। গতকাল মঙ্গলবার উপজেলার পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে রাঙ্গুনিয়া বসুন্ধরা কিংসকে ১–০ গোলে পরাজিত করে রাঙ্গুনিয়া ফর্টিস এফসি। খেলায় উদ্বোধক ছিলেন সংগঠনের উপজেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি নুরুল আজিম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সহ–সভাপতি কাজী মো. ইউসুফ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন এবং সিনিয়র সদস্য মিলন বিশ্বাস প্রমুখ। আগামী শনিবার ফাইনাল খেলায় অংশ নেবে রাঙ্গুনিয়া ফর্টিস এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধস্পাইন এলিমেন্টরি স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসানরাইজ ও চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্সের জয়