স্পাইন এলিমেন্টরি স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এডভোকেট আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, ডবলমুরিং, চট্টগ্রাম, হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. এস আবদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আকতার জাহান এবং স্পাইন এলিমেন্টরি স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন কাওসার এবং এডভোকেট মুনিরা রায়হান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবি আবলিমা, দিলরুবা জাহান সাথী, নাসরিন আক্তার, সাবেকুন নাহার, তাহমিনা আক্তার কেয়া, জান্নাতুল ফেরদৌস ইউনা ও মুক্তা আক্তার প্রমুখ বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ। শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।












