একজন প্রিয় জন
আমীরুল আমীরুল,
দিন রাত ফুটেছিল
তাঁর হাতে ছড়া ফুল।
সেই ছড়া ফুল ঘ্রাণ
কী অতুল! কী অতুল,
ছন্দে ও আনন্দে
থাকতেন মশগুল।
কথা কাজে পটু ভারী
এতে নেই মোটে ভুল,
সাহসেতে সেরা, নেই
নড়বড়ে এক চুল।
হাসাবে না ভাসাবে না
একূল আর ওকূল,
আড্ডায় শোরগোলে
আসবে না আমীরুল!








