জেগে উঠি ভোর বেলাতে
মুয়াজ্জিনের ডাকে,
সূর্য তখন গভীর ঘুমে
অনেক দূরে থাকে।
একটু পরে টুকটুকে লাল
সূর্যটা দেয় উঁকি,
পলাশ ফোটে শিমুল ফোটে
ফোটে সূর্যমুখী।
দল বেঁধে সব পাখি ছোটে
হারায় অনেক দূর,
মনটা আমার দেয় ভরিয়ে
কিচিরমিচির সুর।
সাইফুদ্দিন সাকিব | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ
