আনন্দ বাগানের বর্ণিল ফুল—
ফোটানোর কাজে ছিলে তুমি মশগুল
তোমার বুকের মাঝে ছিলো শিশুমন
শিশুদের মাঝে তাই করো বিচরণ।
ঝর্ণার মতো ছিলো লেখনী তোমার
মনকাড়া লেখা ঠিক, জুড়ি নেই তার
তোমার কথাতে মধু ঝরে টুপ টুপ
সুন্দর সাজে কথা সাজে অপরূপ।
শিশুদের মনোভাষা করে অনুবাদ
মিটিয়েছো শিশুদের আশা আর সাধ
শিশুদের নিয়ে গেলে স্বপ্নের রাজ
পরালো তোমাকে তারা প্রীতিরাঙা তাজ।
জীবনে তোমার কেউ ছিলো না তো পর
সবার জন্যে গড়ো শিল্পের ঘর।
প্রাণের মায়াতে হবে সব লেনদেন
ভালো থেকো পরপারে আখতার হুসেন।









