বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৭ সদস্যের চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৮ ক্রিকেট দল গতকাল ২৪ নভেম্বর নোয়াখালী জেলা স্টেডিয়ামের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চট্টগ্রামের নির্বাচিত খেলোয়াড়রা হলেন: নীলাচল বড়ুয়া, মো. নামির ইকবাল, ওয়াহেদ মুরাদ, আদিল চৌধুরী, মিনহাজ উল হক রাহাত, সৈয়দ বোরহান, ইয়ামিন সকাল উসায়েদ, মো. রানা মিয়া, আবদুল্লাহ আবির, মো. আজমাইন, এমডি আফনান, আবিদ আহনাফ, মানসিব উল ইসলাম, ইফাজ উদ্দিন। স্ট্যান্ডবাই: তালহা ইবনে তারিক, অর্ঘ্য সি মিষ্টু, জুনায়েদ তামিম। চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৮ ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে সিজেকেএস কাউন্সিলর সোহেল আহম্মেদ এবং কোচ আবু নেওয়াজ লিংকন ও সহকারী কোচ হিসেবে ইমরুল করিম মনোনীত হয়েছেন।












