বেসরকারি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র আর্কের নিয়মিত পারিবারিক কাউন্সিলিং ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গতকাল শনিবার হাটহাজারীর পশ্চিম শিকারপুর আর্ক কমিউনিটি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
‘সুস্থতা নির্ভর করে আসক্তি নির্ভরশীল ব্যক্তি ও তার পরিবারের সাথে চিকিৎসা প্রদানকারীর সমন্বয় এবং নিয়মিত যোগাযোগের উপর’এ বিষয় নিয়ে মতবিনিময় উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের ইন চার্জ ও ম্যানেজার আহমেদ রকীবুল আজম, প্রধান চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জিসান চৌধুরী, কাউন্সিলর নিবেদিতা সরকার ও ফারহানা আলম আরজু, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম, সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দ তৌহিদুল আলম মাশফি প্রমুখ। রকীবুল আজমের স্বাগত বক্তব্যের পর দিদারুল আলম ও কাউন্সিলর প্রজেক্টরের মাধ্যমে আসক্তি ও মানসিক স্বাস্থ্যের নানা তথ্য, উপাত্ত তুলে ধরেন। ডা. জিসান মাদকের কারণে শারীরিক ও মানসিক নানা জটিলতা বিশদভাবে তুলে ধরেন। এ সময় আর্ক টিম সভায় আগত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।










