নগরের জালালাবাদ এলাকা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। ধৃতরা হলেন মো. আবদুল হান্নান, মো. মনির হোসেন ওরফে ইমন ও সাবিহা বেগম। গত শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত হান্নান ও ইমনের বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি করে মামলা রয়েছে। পুলিশের দাবি, ধৃতরা নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগার সহযোগী। বগা বর্তমানে একাধিক কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক।
খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে কিশোর গ্যাং নেতা ওয়াকিলের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়।











