মুন্সীরহাট মেরিট একাডেমীর যুগপূর্তি উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুন্সীরহাট মেরিট একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আর এ চৌধুরী রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামীদ। সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন চৌধুরী, কবি জিন্নাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবুল হোসেন মিয়াজি, মুন্সীরহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা ছালেহ আহম্মদ পাটোয়ারী, সমাজসেবক ফারুক আহমেদ ভূঁইয়া, আনোয়ার হোসেন, কামরুল আজিম চৌধুরী এবং শিশু নিকেতন মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল হাশেম রাশেদ। বক্তব্য দেন, আনোয়ার হোসেন, মো. শাওকাত হোসেন, ইসমাঈল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











