ইসলামী ছাত্রসেনা বাকলিয়া থানা শাখার উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় কমিউনিটি হলে দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গোলাম মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও এম. ইউসুফ কবিরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মহসিন আরফাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি সাইফুল ইসলাম লিটন। প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদ। মূখ্য আলোচক ছিলেন বাকলিয়া কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আরাফাতুল ইসলাম। উদ্বোধক ছিলেন অ্যাড.জসিম উদ্দিন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা মহানগর সভাপতি শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন রিমা আকতার। বিশেষ অতিথি ছিলেন শাহেদ আলী, জাহাঙ্গীর আলম মাস্টার, লায়ন এম. ইমরান, আনিসুর রহমান, নাঈমুদ্দীন, নেজাম উদ্দীন ও দিদারুল আলম।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। শেষে ১৫০ জন সংবর্ধিত কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












