আজাদীর পরিচালনা সম্পাদকের সাথে উত্তর জেলা এনসিপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকের সঙ্গে গতকাল রোববার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে চট্টগ্রাম উত্তর জেলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং জনমুখী রাজনীতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব আবদুল করিম টিপু, সাংগঠনিক সম্পাদক জাহেদুল করিম বাপ্পি, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক আরমান হোসাইন এবং নারী বিষয়ক সম্পাদক ফাতেমা ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৮১তম সভা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে