কাপ্তাই উপজেলার কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ থেকে বিভিন্ন সময়ে অবসর নেওয়া ১৮ জন অধ্যাপককে গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক সাইফুল আলম, অধ্যাপক কায়সারুল ইসলাম, অধ্যাপক শ্যামলি দাশ, অধ্যাপক শিবু শংকর বোস, অধ্যাপক আবদুল হালিম জসিম এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। শুরুতে বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলরুবা খানম, অধ্যাপক মো. কামাল উদ্দিন, অধ্যাপক অমলেন্দু পাল, অধ্যাপক দীপান্বিতা বড়ুয়া, অধ্যাপক এ বি এম ছায়েফ উল্যাহ, অধ্যাপক বিপুল কান্তি বড়ুয়া, অধ্যাপক মো. ইউসুফ, অধ্যাপক মিনাক্ষী প্রভা বড়ুয়া, অধ্যাপক সুলতানা রাজিয়া, অধ্যাপক মো. জাকের হোসাইন,অধ্যাপক সুদর্শন বড়ুয়া, অধ্যাপক আফসানা চৌধুরী, অধ্যাপক মনোয়ারা বেগম, অধ্যাপক মো. আজিম উদ্দীন,অধ্যাপক শামীমা বানু, অধ্যাপক মিলন কান্তি তঞ্চগ্যা,অধ্যাপক মো. ওমর খৈয়াম চৌধুরী এবং প্রদর্শক মো.কামাল।
বিদায়ী অধ্যাপকগণদের মধ্যে কেউ কেউ দীর্ঘ ৩৫ বছর কর্ণফুলি কলেজে শিক্ষকতা করেছেন। এই শিক্ষকদের অনেক ছাত্র ছাত্রী বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কর্মরত আছেন।











