প্রধানমন্ত্রীর ভারত সফর পারস্পরিক আস্থা অর্জনের পর : উপদেষ্টা হুমায়ুন কবির

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাড়াহুড়ো করে নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলাপআলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণ প্রস্তাবের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। তিনি জানান, আগামী ১২১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন থাকলেও সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ ও ঐকমত্য ছাড়া বাংলাদেশ এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো না করার নীতি গ্রহণ করেছে।

গত ১৭ আগস্ট রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে একান্ত বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির এসব কথা বলেন। খবর বাসসের।

সাক্ষাৎকারে তিনি ভারতবাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, নতুন আন্তর্জাতিক জোটের সমীকরণ, যুক্তরাষ্ট্র ও চীনের সাথে কৌশলগত সম্পর্ক, মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার চালু, পররাষ্ট্রনীতির মূল অগ্রাধিকারগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত কথা বলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪৩
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ