বাঁশখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ বন্যাকবলিত পরিবারে ত্রাণ বিতরণ

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বন্যাকবলিত ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে আলআরাফাহ ইসলামী ব্যাংক চাম্বল শাখা। ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চাম্বল শাখার জিবি ইনচার্জ তানজিরুল আলম মানিক, বিনিয়োগ কর্মকর্তা মজিবুল হক, হাবিবুর রহমান, মনিরুল মাওলা মুকুল, জিয়াউল হক, রেজাউল করিমসহ ব্যাংকের কর্মকর্তাকর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী মূল্যবোধ ও নীতি-নৈতিকতায় শিশুদের তৈরি করতে হবে
পরবর্তী নিবন্ধইমাম আহমদ রেজা (রহ .) শাণিত ঈমানের বাতিঘর