রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার গাছের চারা বিতরণ

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সবুজে সাজাবো নগরী’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত ৭ আগস্ট রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন রোটারি ক্লাব ও ইনারহুইল ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের বনজ, ভেষজ ও ফুল গাছের ৩০০০ এর অধিক চারা বিতরণ করা হয়েছে।

রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার প্রেসিডেন্ট রোটারিয়ান ওমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ গ্রুপের চেয়ারম্যান ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন। চারা বিতরণের পূর্বে গাছ রোপণের গুরুত্ব ও চারা রক্ষণাবেক্ষণের ব্যাপারে দিকনির্দেশনা মূলক এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ রেজাউল করিম চৌধুরী, পিপি খনরঞ্জন রায়, পিপি সৈয়দ মোহাম্মদ তারিক, পিপি নূর মোহাম্মদ চৌধুরী, পিপি মোঃ রাশিদুল আমিন, পিপি মোহাম্মদ আজিজুল ইসলাম বাবুল, রিপশা প্রতিনিধি পিপি আফতাব উদ্দিন চৌধুরী, সিপি সালমা রহমান মনি প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স জেলার ডিস্ট্রিক্ট ইনস্টলেশন ও প্রথম ক্যাবিনেট সভা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলাই বড় চ্যালেঞ্জ