লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৪ এর উদ্যোগে ডিস্ট্রিক্ট ক্যাবিনেট কর্মকর্তাদের অভিষেক এবং ১ম ক্যাবিনেট সভা গত ৮ আগস্ট চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ডিরেক্টর লায়ন নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন জিএটি এরিয়া লিডার লায়ন সাইফুল ইসলাম, এল সি আই এফ এরিয়া লিডার লায়ন রেজাউল হক, এল সি আই এফ ভাইস এরিয়া লিডার শফিউল আলম শামীম, মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন ও সদ্যপ্রাক্তন জেলা গভর্নর লায়ন মোসলেহ আহমেদ অপু, ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী, ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন পারভিন মাহমুদ এফসিএ, পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন কবির উদ্দীন ভুঁইয়া, লায়ন এস.এম শামসুদ্দীন, লায়ন সিরাফুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন নাসির উদ্দীন চৌধুরী, লায়ন আল সাদাত দোবাষ, লায়ন শেখ সামসুদ্দীন সিদিক্কী, লায়ন কোহিনুর কামাল, লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, লায়ন আবু মোর্শেদ, লায়ন জিল্লুর রাহমান, লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ। উপস্থিত ছিলেন লায়ন ডা. প্রকাশ কুমার চৌধুরী, লায়ন মোহাম্মদ মুসা, লায়ন হেলাল উদ্দীন আহমেদ, লায়ন প্রফেসর ববি বড়ুয়া, লায়ন অ্যাড. নুরুল ইসলাম, লায়ন হাসান আকবর প্রমুখ।
সেবা বর্ষের মনোনীত ডিস্ট্রিক্ট ক্যাবিনেট কর্মকর্তা, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার,গভর্নর অ্যাডভাইজার, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার , রিজিয়ন চেয়ারপার্সন, জোন চেয়ারপার্সন এবং ক্লাব কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। প্রধান অতিথি বলেন, লায়নিজমের মূল চালিকাশক্তি হলো নিঃস্বার্থ মানবসেবা।
বিশ্বব্যাপী দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সামাজিক উন্নয়নে লায়ন্স সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। লায়ন্স ইন্টারন্যাশনালের গ্লোবাল কজ বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জিএটি এরিয়া লিডার লায়ন সাইফুল ইসলাম লায়ন্স নেতৃত্বের বিকাশ এবং সেবা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, নতুন সেবা বর্ষে সকল ক্যাবিনেট কর্মকর্তা ও ক্লাব নেতৃবৃন্দের যৌথ প্রচেষ্টায় লায়ন্স জেলা ৩১৫ বি৪ মানবিক কার্যক্রমকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি বলেন,সবার সম্মিলিত সহযোগিতায় লায়নিজমের সেবার ধারা অব্যাহত থাকবে। স্বাগত বক্তব্য ও বিগত অর্থ বছরের আয়–ব্যয়ের বিবরণী উপস্থাপন করেন ক্যাবিনেট সেক্রেটারি এবং ক্যাবিনেট ট্রেজারার। প্রেস বিজ্ঞপ্তি।












