বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:২৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন গত ১ আগস্ট বিকালে উপজেলা সদরের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাবেক সভাপতি স্বপন শীল। শিক্ষক প্রলয় চৌধুরীর (মুক্তি) সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সরোজ চৌধুরী, ঐক্য পরিষদ কধুরখীল শাখার সভাপতি পার্থ সারথী চৌধুরী, প্রসুন কুমার লালা, বিষ্ণুপদ শীল, বাগীশিপ বোয়ালখালী উপজেলা প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু, ঐক্য পরিষদ বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক বিষু ঘোষ, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রানু মজুমদার, যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক বিকাশ নাথ, বাগীশিক বোয়ালখালী উপজেলার হিসাব ও নিরীক্ষক বিষয়ক সম্পাদক সুজন দত্ত, সত্যজিৎ সরকার পিন্টু, বিপ্লব জলদাশ, লিটন চৌধুরী, রাজীব মল্লিক, প্রভাত শীল, সজল নাথ, সাধন শীল, সুব্রত চক্রবর্তী, নিলয় চৌধুরী, দুলাল নাথ, জয় দাশ, পিন্টু মল্লিক, জিকু শীল, পুলক নাথ, রুপন দেবনাথ, বাবুল শীল, টিটু নন্দী প্রমুখ। সম্মেলনের ২য় অধিবেশনে পার্থ সারথী চৌধুরীর সভাপতিত্বে ও রানু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে স্বপন শীলকে সভাপতি, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তিকে সাধারণ সম্পাদক ও বিপ্লব দাশ বাবুকে অর্থ সম্পাদক নির্বাচিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনায়েতপুর লোকনাথ সেবাশ্রমে অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে মেরিন একাডেমির ক্যাডেটদের বিচ ক্লিন আপ ক্যাম্পেইন