কক্সবাজার সৈকতে মেরিন একাডেমির ক্যাডেটদের বিচ ক্লিন আপ ক্যাম্পেইন

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের ৬০তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সফর ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ২০২৬ উপলক্ষে ওশান সাসটেইনাবিলিটি ক্লাবের উদ্যোগে বিচ ক্লিন আপ ও জনসচেতনতা মূলক ক্যাম্পেইন সম্পন্ন হয়। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত বিচ ক্লিন আপ ও জনসচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন মেরিন একাডেমীর কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিএনএস ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, এ্যাড্‌জুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী, মেরিন ইঞ্জিনিয়ার মোঃ মনজুর আহমেদ, হাউস মিসট্রেস ফিমেল ফারিয়াতুল জান্নাত তুলি, পুলিশ কর্মকর্তা আরজু, লাইফ গার্ডের সদসা, একাডেমির কর্মকর্তা কর্মচারী, ক্যাডেটবৃন্দ, স্থানীয় জনগণ ও ভ্রমণে আগত পর্যটকবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধহালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল