আজ আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের সুন্নী সম্মেলনের সমাপনী

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

আজ ২ দিনব্যাপী আশেকানে মোস্তফা তরুণ পরিষদ উত্তর জেলা চট্টগ্রামের ব্যবস্থাপনায় ১নং দক্ষিণ পাহাড়তলী লালিয়ারহাট মাদ্রাসা ও বিদ্যালয় প্রাঙ্গনে শেখ আহমদ ফারুকী সেরহিন্দী (রহ.), আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁন (রহ.) এবং ইমামে রব্বানী আল্লামা সৈয়্যদ আবেদ শাহ আল মাদানীর (রহ.) উরস শরীফ উপলক্ষে ঐতিহাসিক মহা সুন্নী সম্মেলন সমাপনী দিবস অনুষ্ঠিত হবে।

উক্ত উরস শরীফ ও ঐতিহাসিক আজিমুশ্‌শান সুন্নী সম্মেলনে দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরাম তকরির করবেন এবং আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ সকল ধর্মপ্রাণ সুন্নী মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুজতাবা খামেনির সঙ্গে এখন যোগাযোগ করা খুব কঠিন: ইরানের প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু