আইআইইউসির সঙ্গে শ্রীলঙ্কার আইসিএসটির সমঝোতা স্মারক স্বাক্ষর

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল ক্যাম্পাস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইসিএসটি) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সমপ্রতি শ্রীলঙ্কায় আইসিএসটি ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং অন্যান্য একাডেমিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনায় একসঙ্গে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়।

আইসিএসটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ভাইসচ্যান্সেলর মিস শ্রীয়ানি উইক্রমাসিংহে। আইআইইউসির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আইসিএসটির প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর ড. এম. এল. . এম. হিজবুল্লাহ, রেজিস্ট্রার পি. টি. . হাসান, হেড অব অপারেশনস ই. . আর. এন. বি. উইক্রমাসিংহে এবং ফ্যাসিলিটিজ ম্যানেজার এস. এম. তাহির উপস্থিত ছিলেন। আইআইইউসির পক্ষে অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং আন্তর্জাতিক বিষয়ক ও শিক্ষার্থী কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান অংশ নেন। অনুষ্ঠানের শেষে আইআইইউসির পক্ষ থেকে আইসিএসটির ভাইসচ্যান্সেলরের কাছে বিশ্ববিদ্যালয়ের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, রাখাল আটক
পরবর্তী নিবন্ধবাল্য বিয়ের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে