ঢাকায় পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় শিশু শিক্ষার্থীসহ চারজন নিহত

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বনানী, তেজগাঁও, সায়দাবাদ ও মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, সকালে বনানী রেলস্টেশনের উত্তর পাশে রেললাইনের মধ্যবর্তী স্থানে নীলসাগর এঙপ্রেস ট্রেনের ধাক্কায় তন্ময় চৌধুরী তূর্য (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তূর্য আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। রেললাইন দিয়ে স্কুলে যাওয়ার সময় তার মৃত্যু হয়। খবর বাংলানিউজের।

অন্যদিকে, সায়দাবাদ রেলক্রসিং এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় মো. আলী আজগর (৩২) ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ জানায়, নিহতের পকেট থেকে একটি মোবাইল ফোন ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে থাকা ঠিকানার সূত্র ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক
পরবর্তী নিবন্ধলংগদুতে আগুনে পুড়ে ছাই ৩ ফার্নিচার কারখানা, ২ বসতঘর