মাতামুহুরীতে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুনঘোনা পাড়া এলাকার ওয়াপদার নাঁশী নামক স্থানে টমটম গ্যারেজে দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন পশ্চিম নতুনঘোনা এলাকার বাসিন্দা এবং আবুল কাসেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে গ্যারেজের আশপাশে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল। এসময় বিদ্যুতায়িত স্থানে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা এম এ সবুর
পরবর্তী নিবন্ধরাউজানে পানিবন্দি মানুষের মাঝে যুবদল নেতার ত্রাণ বিতরণ