রাউজানে পানিবন্দি মানুষের মাঝে যুবদল নেতার ত্রাণ বিতরণ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে রাউজানের আটকে পড়া পরিবার সমূহের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল। গত মঙ্গলবার তিনি পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে পানি বন্দি পরিবার সমূহে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনা ও মানবিক দায় থেকে এসব ত্রান বিতরণ করছেন। তিনি ডাবুয়া খালের ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ইফতেহারুল আলম চৌধুরী বাপ্পি, আমিনুল ইসলাম, নাছির উদ্দিন, লোকমান হোসেন, মোহাম্মদ রেওয়াজ, গাজী সোহেল, আরমান রানা, মো. শাহজান, সাইফুল, মোরশেদ, সাহেদ, বাবর, শামসুল আলম, মোহাম্মদ বাছা, মনসুর হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরীতে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের