সরকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে

চাল বিতরণকালে এরশাদ উল্লাহ এমপি

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, মানুষের জীবনযাত্রার মান উন্নত করার মধ্য দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে কাজ করছে বর্তমান সরকার।

সরকারের অসহায় দুঃস্থ মানুষের জন্য বরাদ্দ যেন কেউ তছরুপ করতে না পারে সেদিকে নজরদারি করতে হবে। ফ্যাসিস্ট আমলে জনগণের নাম দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাই লুটপাট করতো। তিনি গত ৫ জুলাই পূর্ব ষোলশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের জি আর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি একই দিনে ৮ আসনের আওতাধীন ৭নং পশ্চিম ষোলশহর, ৪৩নং আমিন শিল্পাঞ্চল, ৩নং পাচঁলাইশ ওয়ার্ডে চাল বিতরণ কার্যক্রম চলমান রাখেন।

৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাসান লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইউসুফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, আশ্রাফুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল আজিজ।

উপস্থিত ছিলেন জানে আলম, মোহাম্মদ মঞ্জুর ইসলাম, ইব্রাহিম বাবুল, মোহাম্মদ হোসেন,আমিনুল ইসলাম, মোহাম্মদ শাহাজান, খোরশেদ আলম, মোহাম্মদ ফরিদ, আবু সৈয়দ রাসেল, মোহাম্মদ সেলিম, ফজল কবির, জয়নাল আবেদীন, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ নুর উদ্দীন, জামাল সওদাগর, মোহাম্মদ জাহেদ , মোহাম্মদ রমজান, মিরানুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, আনোয়ার, আবদুর রহমান,কামরুন নাহার বেগম, রাশেদা বেগম,শাহাজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ মেয়রের
পরবর্তী নিবন্ধআহমেদাবাদে বাংলার লোকঐতিহ্যের উৎসবে বাংলাদেশি ৩ তরুণ শিল্পী